মালদা

শহরাঞ্চলে অপরাধ কমাতে মালদা জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চালু করা হল তিনটি হেল্প লাইন নম্বর

শহরাঞ্চলে অপরাধ কমাতে চালু করা হল হেল্প লাইন নম্বর। এতে যে যার অভিযোগ জানাতে পারবে। এমনকি কেউ কোথাও অপরাধ ঘটতে দেখলে সরাসরি জানাতে পারবেন এই নম্বরে যা সম্পূর্ণ গোপন থাকবে। এই বিষয়ে সচেতন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরসভায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পুলিশ সুপার অর্নব ঘোষ, চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষ, ভাইস চেয়ারম্যান দুলাল সরকার সহ ২৯টি ওয়ার্ডের কাউন্সিলার ও ইংরেজ বাজার থানার পুলিশ।
                

        মালদা জেলায় দিনের পর দিন বেরে চলেছে অপরাধ । তাই এই অপরাধ রুক্ষতে ইতিমধ্যেই জেলার বিভিন্ন পঞ্চায়েতে ছোট ছোট আলোচনা সভা করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে। ফলে কিছুটা সফল হয়েছে জেলা পুলিশ। সম্প্রতি মালদা সফরে এসে পুলিশে এই উদ্যোগকে সাধুবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তাই গ্রামাঞ্চলের পর অপরাধ কমাতে একই পথে হাঁটলো জেলা পুলিশ। অপরাধ কমাতে বৃহস্পতিবার ইংরেজবাজার পুরসভায় কাউন্সিলারদের নিয়ে বৈঠক করেন জেলার পুলিশ সুপার অর্ণব ঘোষ। আজ থেকে  তিনটি হেল্প লাইন নম্বর চালু করা হয়। নিজের এলাকায় ঘটা যেকোন অপরাধ মুলক ঘটনা রুক্ষতে সরাসরি এই তিনটি নম্বরে ফোন করার আহ্বান জানান তিনি। এমনকি শহরের নাগরিকরাও এই হেল্প লাইন নম্বরে ফোন করে যেকোন ঘটনার তথ্য দিতে পারে। সেক্ষেত্রে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলে জানান পুলিশ সুপার। 

        ভাইস চেয়ারম্যান দুলাল সরকার বলেন, এর ফলে শহরের অপরাধ অনেকটা কমবে। এরপর শহরের নাগরিকদের নিয়েও এই রকম আলোচনা সভার আয়োজন করা হবে। 

        মালদা জেলার পুলিশ সুপার অর্ণব ঘোষ জানান, মালদার ১৪৬টি গ্রাম পঞ্চায়েতে মালদা পুলিশ প্রত্যেক ৪র্থ শনিবারে গিয়ে যেভাবে তাদের সমস্যার কথা শোনে এবং সমাধান করে। একি ভাবে ইংলিশ বাজার পুরসভা এলাকাতেও জনসাধারণের সমস্যা সমাধান করার উদ্দেশ্যে আজ এই বৈঠক করা হল।